×

এনসিপি

সারজিস আলম

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চেয়েও খারাপ হতে পারে। সাম্প্রতিক কয়েকটি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

তার এই মন্তব্যের আগে মঙ্গলবার ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা কলেজে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় হামলা ও সংঘর্ষের অভিযোগ ওঠে।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় জকসু প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় বলে অভিযোগ করেন জকসু প্রতিনিধিরা।

এর একদিন আগে, সোমবার (৩ আগস্ট) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর ব্যানার অপসারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

সাম্প্রতিক এসব ক্যাম্পাস সংঘাতের ধারাবাহিকতার মধ্যেই সারজিস আলমের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App