×

এনসিপি

এবার বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম

এবার বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আলোচিত সাবেক সদস্য সচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয় বলে বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাহদী হাসানকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তার ওপর আপত্তি রয়েছে বলেও জানান তারা।

এদিকে, মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি। এ সময় দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫৬ বস্তা অবৈধ সার জব্দ

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫৬ বস্তা অবৈধ সার জব্দ

দুই গোলে নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

দুই গোলে নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

আবারও সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা, ঘরে আসছে নতুন অতিথি

আবারও সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা, ঘরে আসছে নতুন অতিথি

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App