×

চিত্র বিচিত্র

ভিখারির অ্যাকাউন্টে মিললো ৭ লাখ টাকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম

ভিখারির অ্যাকাউন্টে মিললো ৭ লাখ টাকা!

শীলা জোশী

নাম তার শীলা জোশী। উসকো-খুশকো চুল আর শতচ্ছিন্ন কাপড় পরিহিত অবস্থায় প্রতিদিন সকাল হলেই রাস্তায় নেমে পড়তেন ভিক্ষা করতে। কেউ তাকে ভিক্ষা দিতেন, কেউ বা নিতেন মুখ ফিরিয়ে।

শীলাকে ভিখারি ভেবে খুচরো পয়সা দিয়েছেন অনেকে। তবে তাদের চোখ কপালে উঠেছে এবার।

সম্প্রতি জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ার ওই নারীর ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে সাড়ে ৭ লাখ টাকা।

খান্ডোয়ার কোতোয়ালি থানার পাশেই ডেরা বেঁধেছিলেন শীলা। সারাদিন ভিক্ষা করে রাতে সেখানেই ঘুমাতেন। কিন্তু তিনি নাকি বিএসএনএল-এর পদস্থ কর্মী ছিলেন। অবসর নেন ২০০৫ সালে। কয়েকদিন আগে শীলার খোঁজ পান ছেলে অরবিন্দ।

সংবাদমাধ্যমকে অরবিন্দ জানান, তার মা মানসিক ভারসাম্যহীন। তার ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে সাত লাখ টাকা আছে। এছাড়া আরও অনেক সম্পত্তি রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App