×

চিত্র বিচিত্র

১২ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে পুরুষদের লিগে ম্যাচ জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২১, ০৮:৫৪ এএম

১২ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে পুরুষদের লিগে ম্যাচ জয়

হ্যারি ও অ্যারান। ছবি হিন্দুস্তান টাইমস

নতুন নজির গড়লেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার অ্যারান ব্রিন্ডল। পুরুষদের ক্লাব ম্যাচে নিজের ১২ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ১৪৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন তিনি। লিঙ্কন অ্যান্ড ডিস্ট্রিক্ট লিগে ওম্বি সিসি ট্রোজান্সের হয়ে মাঠে নামেন মা-ছেলে জুটি। ম্যাচ ছিল নেটেলহ্যাম ক্রিকেট অ্যাকাডেমি একাদশের বিরুদ্ধে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিপক্ষের ঝুলিয়ে দেওয়া ১৪২ রানের লক্ষ্যমাত্রা ওপেনিং জুটিতেই টপকে যান ব্রিন্ডলরা। ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হয়ে ১৩৪টি ম্যাচে ২৮৫২ রান সংগ্রহ করেছেন ব্রিন্ডল। কেরিয়ারে তিনবার অ্যাশেজ জয়ের কৃতিত্ব রয়েছে তার দখলে। মাঝে ৫ বছরের বিরতি নিয়ে চুটিয়ে ছেলেদের ক্রিকেট খেলেন ব্রিন্ডল। ইংল্যান্ডের জাতীয় দলে ফিরে আসার পর অবসরের আগে পর্যন্ত পরিবারের সঙ্গে নিয়মিত সফর করতেন তিনি। ২০১১ সালে ব্রিন্ডল প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ছেলেদের আংশিক পেশাদার ক্রিকেটে শতরান করার নজির গড়েন। সেবছরই অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের মহিলা দলের হয়ে সেঞ্চুরি করেন ব্রিন্ডল। উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট, ৮৮টি ওয়ান ডে ও ৩৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ব্রিন্ডল। টেস্টে ৫৫১, ওয়ান ডে ক্রিকেটে ১৯২৮ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৭৩ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ান ডে ম্যাচে ৩৫টি এবং টি-২০ ম্যাচে ২২টি উইকেট রয়েছে ব্রিন্ডলের ঢুলিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App