×

পুরনো খবর

নেটদুনিয়ায় ভাইরাল স্যান্ডউইচ জুতা, দাম অবিশ্বাস্য!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:৫৬ এএম

নেটদুনিয়ায় ভাইরাল স্যান্ডউইচ জুতা, দাম অবিশ্বাস্য!

ফাইল ছবি

স্যান্ডউইচের মতো দেখতে জুতা। দেখলে সত্যিই অবাক হবেন আপনি। ঠিক যেমন দুই পাউরুটির মাঝে থাকে নানা সবজি, সালামি। জুতা জোড়ার রূপ একেবারেই সেরকম। দেখতে যতই অদ্ভুত হোক না কেন, এর জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। জুতা কেনার জন্য লম্বা লাইন ‘ডলস কিল’ নামের এক ওয়েব সাইটে। এই জুতোর দাম ৮ হাজার ৫০০ টাকা!

ফ্যাশন দুনিয়ায় নজর কাড়তেই নতুন ধরনের পোশাক, নতুন ধরনের জুতা নানা সময়ই চোখে পড়ে। কখনো পশু, পাখির মুখের আদলে জুতা জোড়া, কখনো জনপ্রিয় কার্টুন চরিত্র। কখনো আবার নানারকমের প্রিন্টের জুতা। তবে স্যান্ডউইচ জুতো কিন্তু এই সব কিছুকেই পিছনে ফেলে দিয়েছে। একসময় তো ‘গুচি’ ব্যান্ডের ‘ক্যাটস আই’ জুতা হইচই ফেলে দিয়েছিল গোটা ফ্যাশন দুনিয়ায়। জুতার মধ্য়ে বিড়ালের মুখের ছাপ থাকায় আপত্তি তুলেছিলেন পশুপ্রেমীরা।

ইতোমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় এই জুতা জোড়া দেখে নেটিজেনরা হইচই শুরু করে দিয়েছেন। নেটিজেনের একাংশ যেমন স্যান্ডউইচ জুতোর প্রশংসায় পঞ্চমুখ। তেমনি একাংশ আবার তীব্র নিন্দাও শুরু করে দিয়েছেন।

অনেকের বক্তব্য খাবার জিনিস নিয়ে এ ধরনের ছেলেখেলা মোটেই উচিত নয়। অনেকের মতে, এই জুতা জোড়ার সঙ্গে মানানসই পোশাক খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে এই বিতর্কের মাঝেও এই জুতা কেনার জন্য হাজারো অর্ডার জমা পড়েছে এই ওয়েবসাইটে। খবর সংবাদ প্রতিদিনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App