×

পুরনো খবর

ঝাল বিফ রেজালা রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৮, ০৩:৫১ পিএম

ঝাল বিফ রেজালা রেসিপি
সামনেই আসছে কোরবানি ঈদ। সবাই চান ভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে।আর আজ থাকছে আপনাদের জন্য ঝাল বিফ রেজালা রেসিপি। চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে। উপকরণ: -গরুর মাংস ১ কেজি -আদা বাটা ২ টেবিল চামচ -রসুন বাটা ২ টেবিল চামচ -বাদাম বাটা ১ টেবিল চামচ -জিরা বাটা ১ চা চামচ -মরিচ গুড়া ২ টেবিল চামচ -জিরা গুড়া ১ চা চামচ -টক দই কোয়ার্টার কাপ -এলাচ ২টি -দারুচিনি ২টা -তেজপাতা ২ টি -চিলি সস ২ টেবিল চামচ -জয়ফল, জয়ত্রী গুড়া ১ টেবিল চামচ -আলু বোখারা, কিসমিস ৫টি -লাল শুকনো মরিচ ৪টি -কাঁচা মরিচ ৫টি -পেঁয়াজ কুচি(কিউব করেনা কাটা) ১ কাপ -লবণ স্বাদ অনুযায়ী -চিনি ১ চা চামচ -তেল রান্নার জন্য ঝাল বিফ রেজালা প্রণালী: প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ধুয়ে রাখা মাংস টক দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখুন। অন্য পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরা, গরম মশলা ও তেজপাতা দিয়ে হালকা করে ভেজে তাতে সব বাটা মসলা, গুড়া মশলা, মরিচের গুড়া দিয়ে একটু কষিয়ে নিন। মাখানো মাংস এতে ঢেলে চুলায় বসিয়ে দিন। অল্প আঁচে কিছুক্ষণ রান্না করার পর যখন পানি চলে আসবে তখন চুলার আঁচ বাড়িয়ে দিন। মাঝে মাঝে একটু নেড়ে দিন । পানি শুকিয়ে মাংসের ওপর তেল ভেসে উঠলে তখন চিলি সস, শুকনো মরিচ, আলু বোখারা, কিসমিস, কাঁচামরিচ, লবন, চিনি এবং গরম পানি দিয়ে অল্প আঁচে দমে দিন। মাংস নরম হয়ে আসলে নামিয়ে ফেলুন ও গরম গরম পরিবেশন করুন মজাদার ঝাল বিফ রেজালা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App