×

পুরনো খবর

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আটক পাঁচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০১:৪৮ পিএম

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আটক পাঁচ
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৩০০ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। আটকরা হলেন, সিংগাইর উপজেলার বকচর গ্রামের খোকন, রমজান আলী, আজিমপুর গ্রামের কিয়ানুর, জায়গীর গ্রামের মো. আনোয়ার হোসেন ও নয়াপাড়া গ্রামের মো. মুজিবুর হোসেন। পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রবিবার (১১ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইরের বকচর, আজিমপুর ও জায়গীর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে পাঁচ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩০০ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৫ হাজার টাকা। এ বিষয়ে তিনি আরো জানান, আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে দুইটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সিংগাইর থানায় পৃথক তিনটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোশাররফ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তির ফল রাত ৮টার পর

প্রথম ধাপ একাদশে ভর্তির ফল রাত ৮টার পর

খাদে মাইক্রোবাস উল্টে মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

খাদে মাইক্রোবাস উল্টে মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

‘ভারত থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সুনির্দিষ্ট উত্তর মেলেনি’

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App