নতুন ট্রেন্ড স্ল্যাশ জিন্স
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ভিনদেশি ফ্যাশনে সাউথ কোরিয়া এনেছে জিন্সের প্যান্টের আনকোরা এক ডিজাইন। ৭০ দশক থেকে ২০০০ পর্যন্ত জিন্সের জনপ্রিয় ব্যাগি কাটের ফিউশনে করা হয়েছে এটি।
‘লেজে’ নামের ফ্যাশন ব্র্যান্ডের আনা নতুন এই জিন্সে আদতে পা ঠিকঠাকই থাকবে তবে দেখতে কিছুটা বিভ্রম সৃষ্টি করবে। যদিও এটি ব্যবহারে কোনও সমস্যা বোধ করবেন না এর পরিধানকারী। নতুন এ জিন্সের নাম দেয়া হয়েছে স্ল্যাশ জিন্স। এই নতুন কাটের ডিজাইনটি নিয়ে আলোচনা তুঙ্গে ইন্সস্টাগ্রামে।
কেউ কেউ বলছে জনপ্রিয় সামুরাই বা ফ্রুট নিনজা গেমের চরিত্রগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে এই কাট করা হয়েছে। মূলত এল শেপে টর্ন ও রিপড স্টাইলের আদলে ডিজাইন করা হয়েছে এই স্ল্যাশ জিন্সের। বলা যায় না, কদিন বাদেই হয়তো আপনার চেনা শহরের গলিতেই ছুটে বেড়াবে এমন ‘পা-কাটা’ জিন্সের দল। তবে বাংলা টাকায় এই জিন্সের দাম বেশ চড়া। ইউনিট প্রতি প্রায় ৩৬ হাজার টাকা দাম ধরা হয়েছে এই নতুন ট্রেন্ডের জিন্সটির।
