×

পুরনো খবর

‘মিনি কিমা স্যান্ডউইচ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ০৪:৫৬ পিএম

আমরা যারা বাইরে কাজ করি তাদের অনেক সময়ই সন্ধ্যায় আলাদা করে নাস্তা বানানোর জন্য অনেক সময় থাকে না। আমাদের চাই কুইক রেসিপি। যা হবে পরিবারের সবার জন্য পুষ্টিকর এবং সুস্বাদু। এমনই একটি চটজলদি রেসিপি কিমা স্যান্ডউইচ। উপকরণ: মরগির মাংসের কিমা – ২০০ গ্রাম ছোট সাইজের পেঁয়াজ – ২টি(কুচি) আদা বাটা – ১ চা চামচ মরিচ বাটা – ১ চা চামচ শুকনা মরিচ গুঁড়া – ১/২ চা চামচ হলুদ -সামান্য সয়াবিন তেল – আড়াই চামচ ধনেপাতা কুচি-১ চা চামচ মাখন – ৮ চা চামচ পাউরুটি– ৮ পিস লবণ – পরিমাণ মতো। .প্রণালী: প্রথমে মাখন, পাউরুটি, ধনেপাতা বাদে বাকি সব উপকরণ একটু পানি দিয়ে তেলে ভালো করে কষিয়ে নিতে হবে। কিমা সেদ্ধ হলে পানিটা কড়াইতেই শুকিয়ে নেবেন। পানি শুকিয়ে এলে ধনে পাতা মিশিয়ে দিন। এবার এটা ঠাণ্ডা করুন। পাউরুটির ওপরে মাখন লাগান। একটার ওপরে পুর দিয়ে আরেকটি পাউরুটির স্লাইস চাপা দিন। পুর ভরে পছন্দমতো টুকরো কুরন। পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে ফেলে দিন। কেউ চাইলে সাথে শসা কুচি দিতে পারেন। এবার চাইলে স্যান্ডউইচ মেকারে কিছুক্ষণের জন্য বেক করে নিন, আথবা এমনই চায়ের সঙ্গে পরিবেশন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App