×

পুরনো খবর

করোনা আক্রান্তদের সেবা করতে চান শিক্ষিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১২:৫১ পিএম

করোনা আক্রান্তদের সেবা করতে চান শিক্ষিকা

সঙ্গীতা বিশ্বাস

চিকিৎসক ও নার্সদের পাশে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের স্বেচ্ছাশ্রমে সেবা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকার অগ্রনী স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সঙ্গীতা বিশ্বাস। বুধবার (২৫ মার্চ) তিনি বলেছেন, করোনাক্রান্ত রোগীদের সেবা করার জন্য আমি প্রস্তুত। এসময় তিনি ০১৭৬৬২৬১১৯৩ নাম্বারটি দিয়ে বলেন, যদি কারো সেবার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন দিলেই হবে। করোনাক্রান্তদের সেবা করতে চান বলে ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইন থেকে ষ্ট্যাটাসও দেন।

‘করোনা ভাইরাস’ নামক এক এক ঝড়ে সব যখন তছনছ করে দিয়েছে এবং এই সময় কোনো কোনো চিকিৎসকের বিরুদ্ধে যখন ভয়ে করোনা রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে তখন এমন স্বেচ্ছাশ্রমে সেবার মানসিকতা ইতিবাচক বলে জানিয়েছেন শিক্ষকরা। সঙ্গীতা বিশ্বাস স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য।

জানতে চাইলে স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেছেন, শিক্ষিকা সঙ্গীতা বিশ্বাস আবারো প্রমাণ করেছেন সবকিছুর উর্ধ্বে মানবতা, মানুষ মানুষের জন্য। তিনি আমাদের শিক্ষক সমাজের অহংকার।

অন্যান্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঙ্গীতা বিশ্বাসের মত সাহস করে আমরাও এগিয়ে আসি। আমরা বীরের জাতি। একাত্তরে যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা কোনো দুর্যোগের কাছে পরাজিত হতে পারি না। উল্লেখ্য সঙ্গীতা বিশ্বাসের স্বামী ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস ঢাকার অগ্রণী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক। সঙ্গীতা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

রাজধানীর নামকরা ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল

রাজধানীর নামকরা ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App