×

পুরনো খবর

তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১০:১২ পিএম

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদে পাস হওয়া তিনটি বিলে সম্মতি প্রদান করেছেন। এ তিনটি বিলে মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেন। বিলগুলো হচ্ছে- নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২০; অর্থবিল,২০২০ এবং নির্দিষ্টকরণ বিল ২০২০। বিল তিনটির মধ্যে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল গত ১৫ জুন, অর্থবিল ২৯ জুন এবং মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থপ্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫

ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ২৫

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

পে স্কেলের গেজেট আটকে থাকার নেপথ্যে যে কারণ

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App