×

পুরনো খবর

মানবপাচারকারী ৬ জনকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১২:৫৩ পিএম

মানবপাচারকারী ৬ জনকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস
মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারপোল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এই রেড নোটিশ জারি করে ইন্টারপোল। যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে তারা হলেন মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক জানান, সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারপোল। তিনি আরো বলেন, ভালো বেতনে চাকরি দেয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছেন ওই ছয় মানবপাচারকারী। ভুক্তভোগীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ইতোপূর্বে চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App