×

সাময়িকী

একশত বছর পর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৫:৪৬ পিএম

আজ একশত বছর পার হলো তুমি উঠে দাঁড়ালে না একবারও সেই কবে অন্ধকার ভেদ করে সূর্য উঠেছিলো আমার আকাশে মধ্যরাতে যখন গভীর নিদ্রায় ছিলো এ পৃথিবী তখন তন্নতন্ন করে খুঁজেছি তৃণগুল্মলতা সবখানে- সর্বত্রই পাথরের স্তূপ নুড়ির বিস্তার, তখন কৃষ্ণগহ্বর থেকে প্রসারিত হয়েছিলো ধূম্রকুণ্ডলী পদার্থের অণুর সংঘর্ষে জ্বলে উঠেছিলো আলো আগুন তখনো বহ্নিমান! আজ এতকাল পর দুহাজার একুশের ঊষালগ্নে চৈতন্যে ফিরে পেয়ে ঝিম ধরে বসে আছি পোড়খাওয়া বায়ুমণ্ডলের ভেতর। একশত বছর পার হলো তুমি উঠে দাঁড়ালে না একবারও! আকাশও বুঝতে চায়নি প্রাচীন রূপকথার বুনন কত গভীরে প্রোথিত দেখতে চায়নি পাথরের স্ত‚পাকৃতি কার্বনের রূপ কতকাল পর সূর্যালোকের মতো জ্বলে উঠবে নবতর আলো আমার উঠোনে আর বার? সেই থেকে আমি বসে আছি গিরিশৃঙ্গের কন্দরে- একশত বছর পরও যদি জীবাশ্ম থেকে জ্বলে ওঠে আলো আমার উঠোনে আর বার!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App