×

অন্যান্য

বঙ্গবন্ধুর ছবি সংক্রান্ত সংবিধানের ধারা বাতিলের আহ্বান ববি হাজ্জাজের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম

বঙ্গবন্ধুর ছবি সংক্রান্ত সংবিধানের ধারা বাতিলের আহ্বান ববি হাজ্জাজের

ছবি: ভোরের কাগজ

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘আমাদের সংবিধানের ৪ (ক) ধারা অনুযায়ী বিভিন্ন সরকারি-আধা সরকারি দপ্তর এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি এখনও প্রদর্শিত হচ্ছে; যা আওয়ামী ফ্যাসিবাদকে স্মরণ করিয়ে দেয়। অবিলম্বে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধানের এই ধারাকে স্থগিত করতে হবে।’ তিনি বলেন, ‘সরকারের মেয়াদ কতদিন হবে, সে ব্যাপারে উত্তর খোঁজার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারে তাদের গৃহীত পদক্ষেপগুলো স্পষ্ট হলেই আমরা হয়তো সেই উত্তর পেয়ে যাবো। তবে আগামী বছরের জুন মাসের পর যেকোনও সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে আমরা মনে করি।’

মঙ্গলবার (৮ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাস পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রস্তাবনা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ের লিখিত বক্তব্যে এনডিএম চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন বাতিলসহ অবিলম্বে পুলিশ পরিচালনায় ব্রিটিশ আমলের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ৫ নম্বর আইন, সাক্ষ্য আইন (১৮৭২ সালের ১ নম্বর আইন), বেঙ্গল পুলিশ প্রবিধানমালা ১৯৪৩ পরিবর্তন করতে হবে।’

আরো পড়ুন: সাবের হোসেন চৌধুরীর কারামুক্তিতে বাধা নেই

পুলিশ এবং প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে, তাদের সরকারি চাকরি থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে সরকার সহযোগিতা চাইতে পারে। আমরা অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারক নিয়োগসহ এ সংক্রান্ত আইন এবং বিধিমালা সংষ্কারের দাবি জানাচ্ছি।

রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, ‘এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগীসহ জনসাধারণের আস্থা অর্জনে সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আওয়ামী পরাজিত ফ্যাসিবাদ গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরে কোনধরণের কর্মকান্ড পরিচালনা করার সুযোগ যেন না পায় সরকারকে সেই ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে।’

এ সময় তিনি উল্লেখ করেন, আমরা নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আগামীর দিনগুলোর সাফল্য কামনা করছি। ‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কারও প্রতিপক্ষ নয়, বরং আমাদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র’, যোগ করে বলেন এনডিএম চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App