×

অন্যান্য

নিশ্ছিদ্র নিরাপত্তায় খাগড়াছড়িতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

নিশ্ছিদ্র নিরাপত্তায় খাগড়াছড়িতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সোমবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই শহরে টানা নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পদযাত্রাটি বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে মহাজনপাড়া, নারকেল বাগান বাজার ও আদালত সড়ক হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হবে। এরপর শহরের মুক্তমঞ্চে আয়োজিত হবে জনসভা।

সকাল থেকে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে দেখা যায়, পদযাত্রাকে ঘিরে শহরের মোড়ে মোড়ে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার ও ফেস্টুন। পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আরো পড়ুন : নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, শান্তিপূর্ণ কর্মসূচি নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

এনসিপি সূত্রে জানা গেছে, আজকের পদযাত্রা ও জনসভায় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা জানান, জেলার নয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা খাগড়াছড়ি শহরে আসছেন। তিনি বলেন, আমরা আশা করি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন ও অন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App