×

রাজনীতি

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতৃত্বে সোহান-সুইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০২:৫৬ পিএম

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতৃত্বে সোহান-সুইট

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৭ তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বাংলা বিভাগের মাস্টার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের ইমানুল সোহানকে সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের মোখলেছুর রহমান সুইটকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। আগামী ১ বছর তারা দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে সংগঠনটির ১৭তম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নতুন কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান ও মেহেদী রাফি, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও উদয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস, কোষাধ্যক্ষ নূর আলম ও দপ্তর সম্পাদক আহসান হাবিব রানা।

শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমাদ গালিব, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল ইসলাম উজ্জল, সাংস্কৃতিক সম্পাদক সুমন শেখ, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য জি কে সাদিক, আজিজুল হক পিয়াস, মনির হোসেন ও মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App