×

রাজনীতি

আ.লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ এএম

আ.লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার

আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। বুধবার (১০ জানুয়ারি) সকালে গণভবনে তার হাতে প্রাথমিক সদস্য পদের ফরম তুলে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কাজে সম্পৃক্ত হয়েছিলেন কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন সদ্য বিদায়ী এ মন্ত্রিপরিষদ সচিব।

সিরাজগঞ্জের সন্তান কবির বিন আনোয়ার ১৯৮৫ ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি কর্মজীবনে তিনবার জনপ্রশাসন পদক, ও দুইবার বঙ্গবন্ধু ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্রলীগ থেকে নির্বাচিত সভাপতি ছিলেন। তার মা ও বাবা দুজনেই মুক্তিযোদ্ধা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App