×

রাজনীতি

নাছিম

আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম

আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের ও শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষকে ভালবাসতে জানে। এটাই আমাদের শিক্ষা। এই ভালোবাসা নিয়েই আমরা থাকতে চাই। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন। 

শনিবার (২৩ মার্চ) রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে 'আমাদের মালিবাগ 'নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। নির্বাচনের পরে নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয়। আমি তা পারিনি। আপনারা কেউ মনে কষ্ট নিবেন না। আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসবো। 

তিনি আরো বলেন, শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানে অনেকবার এসেছি। এই শহীদ ফারুক মহান মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মালীবাগের স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App