×

রাজনীতি

বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগ-ছাত্রলীগের মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৭:১২ পিএম

বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগ-ছাত্রলীগের মিছিল

ছবি: ভোরের কাগজ

সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ মে) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিভিন্ন থানা-ওয়ার্ডেও আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মহানগরের নেতারা অংশ নেন। প্রস্তাবিত বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতারা।

বাজেটকে স্বাগত জানিয়ে বিকেল ৫টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন: মানুষের জন্য আশ্রয়ণ কেন্দ্র, হরিণের জন্য কেন নয়

এ সময় এইচ এম রেজাউল করিম রেজা সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ।

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের পরপরই মিছিল করেছে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এবারের বাজেট অন্তর্ভুক্তিমূলক, গণমুখী ও শিক্ষাবান্ধব। তিনি বলেন, আমরা মনে করি, শেখ হাসিনা সরকারের এই বাজেট সম্ভাব্য সব চ্যালেঞ্জের প্রত্যেকটি সূচকে সাফল্যের পরিচয় দিয়েছে।

এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করে কৃষক লীগ। এতে সংগঠনটির সভাপতি সমীর চন্দসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App