×

জাতীয়

ওবায়দুল কাদের

আমাদের কেউ আক্রান্ত হলে মিয়ানমারকে জবাব দেয়া হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০২:৫৭ পিএম

আমাদের কেউ আক্রান্ত হলে মিয়ানমারকে জবাব দেয়া হবে

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত-সংকটে আমরা ভুক্তভোগী হলে, সেটা হবে অত্যন্ত দুঃখজনক। তবে আমাদের কেউ আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দেয়া হবে। শনিবার (১৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিজেদের এতো খাটো করে দেখবো কেন? আমরাও প্রস্তুত। আক্রমণ করবো না, কিন্তু আক্রান্ত হলে কি ছেড়ে দেবো? আক্রান্ত হলে প্রতিরোধ করতে হবে।মিয়ানমারের সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ-আলোচনার দরজা খোলা আছে। আমরা কথা বলতে পারি। যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে; আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং করে যাবো। আমাদের যেন কোনো উসকানি না থাকে।

তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। আগস্টের ২৫ তারিখ থেকেই রোহিঙ্গাদের যে স্রোত এবং মানবিক কারণে উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন শেখ হাসিনা। যে কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয়। প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের পর ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের বাসায় ছিলেন। সেসময় ছোট্ট একটা অপারেশন হয়। তিনি প্রতিদিনই সরকার এবং নিরাপত্তাবাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন। পার্টি পর্যায়েও সাবধান করে দিতেন, কেউ যেন কোনো উসকানি না দেয়। কারণ প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে। আমাদের আকাশসীমাও দু’একবার লঙ্ঘন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছি। পরে আর সে অবস্থা বেশিদূর এগোয়নি।

আরো পড়ুন: খালেদা জিয়া কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল : প্রধানমন্ত্রী

সেতুমন্ত্রী বলেন, তবে রোহিঙ্গা সমস্যা জেকে বসেছে। বিশ্ব প্রশংসা করছে তাদের আশ্রয় দেয়ার জন্য, লিপ সার্ভিস দেয়। কিন্তু এই রোহিঙ্গাদের জন্য যে সাহায্যের পরিমাণ ছিল, সেটি অনেক কমে গেছে। চলমান বিশ্ব সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। নিজেদেরই দুশ্চিন্তামুক্ত হওয়ার কারণ নেই। সেখানে ১১-১২ লাখ রোহিঙ্গা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। দুনিয়ার বড় বড় দেশ যারা রোহিঙ্গা নিয়ে কথা বলে, তাদের লিপ সার্ভিসের দরকার নেই।

তিনি বলেন, আমাদের দরকার রোহিঙ্গা চাপ সরিয়ে নেয়া। সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। শেখ হাসিনা সরকার সব জায়গায় প্রথমে রোহিঙ্গা প্রসঙ্গ উত্থাপন করেন। এটা দুঃখজনক, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীনে পরিণত হয়েছে। ইসরায়েল, বড় বড় দেশ তাদের কথা শোনে না। জাতিসংঘের অনুরোধ উপরোধগুলোর কোনো কার্যকারিতা বাস্তবে দেখতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App