×

জাতীয়

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, যা বললেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, যা বললেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ও সায়েদুল হক সুমন

হত্যার হুমকি পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজের প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার কাছ থেকে ঘটনাটি শুনেছেন এবং যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এই নিয়ে সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন নিজেই বিষয়টি জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গভীর মনোযোগ সহকারে শুনলেন আমার প্রাণনাশের হুমকির বিষয়ে। তিনি আবারো মানবিকতার উদাহরণ তৈরি করলেন।

অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এমপি।’স্ট্যাটাসে ক্যাপশনের পাশাপাশি ৪৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ভিডিওতে দেখা যায়, তিনি প্রাণনাশের হুমকির ঘটনা প্রধানমন্ত্রীর কাছে বলছেন এবং বিষয়টি মনোযোগ সহকারে শুনছেন প্রধানমন্ত্রী।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জানা যায়, অজ্ঞাতনামা ব্যক্তি থেকে আসা প্রাণনাশের হুমকির ঘটনায় গত ২৯ জুন রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যারিস্টার সুমন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সরকারি মোবাইল ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিনদিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।

তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর আমি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি। এখন দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না। কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। 

আরো পড়ুন: 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App