×

জাতীয়

কোটা আন্দোলনের নেতৃত্বে কে, জানালেন ওবায়দুল কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:০০ পিএম

কোটা আন্দোলনের নেতৃত্বে কে, জানালেন ওবায়দুল কাদের

দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন দলের সাধারণ সাম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে বিএনপি ও জামায়াতের পাশাপাশি তাদের সমমনা দল এ আন্দোলনকে ভিন্ন রূপ দিচ্ছে। প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ করে রাজাকার বলেননি। একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেশে- বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।

কাদের বলেন, একুশে আগস্টের মাস্টারমাইন্ড লন্ডনে বসে এই আন্দোলনের দিক নির্দেশনা দিচ্ছেন। অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র করছেন তিনি। বিএনপি-জামাতের কোন নেতা, কোন স্পটে থেকে সন্ত্রাসী কার্যক্রম করবে, তারেক রহমান সেই নির্দেশনাও দিচ্ছেন। বিএনপি আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে কোটা আন্দোলনের ওপর ভর করে আন্দোলনের ফসল তুলতে চেয়েছিল বলেও দাবি করেন কাদের।

তিনি বলেন, এই আন্দোলনের কুশীলব জামাত-বিএনপি তাদের স্বরূপে উন্মোচিত হয়েছে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এই ‘অপশক্তি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন তা প্রতিহত করা হবে। ধৈর্য ধারণ করা মানে নীরবতা নয়, সময় মতো ব্যবস্থা নেয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিনা উস্কানিতে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের ওপর নির্বিচার হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষে কথা বলছে। এটা স্পষ্ট এর পেছনে রয়েছে বিএনপি জামাত। 

আরো পড়ুন : কোটা প্রসঙ্গে আদালতের রায় পর্যন্ত অপেক্ষার কথা বললেন আইনমন্ত্রী

তিনি বলেন, বিএনপি জামাতের ক্যাডাররা জোর করে ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। সোমবার বিনা উষ্কানিতে ছাত্রলীগসহ সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়েছে। ছাত্রলীগের অন্তত ৫শ নেতাকর্মী আহত। ২ জন নেতা গুলিবিদ্ধ। ছাত্রলীগের বিভিন্ন নেতার ভূয়া ছবি ব্যবহার করে বিভিন্ন পেজে অপপ্রচার করছে।

তিনি আরো বলেন, কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের বিষয়। আদালত ছাড়া অ কোনো উপায় বা বল প্রয়োগ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথি মিলারের যে বিবৃতি দিয়েছে তার নিন্দা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য দেশের গণতন্ত্র নিয়ে কথা বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যে আন্দোলন স্বাধীনতাকে টার্গেট করে সে আন্দোলন মোকাবেলা করবে আওয়ামী লীগ। আন্দোলনের নামে কোনো প্রকার জনদুর্ভোগ সরকার মেনে নিবে। মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমাননা সহ্য করা হবে না। প্রশাসনের ধৈর্য্য ধরা মানে দুর্বলতা নয়। সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App