×

রাজনীতি

ধ্বংসাত্মক কার্যক্রম পরিবহার করে জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৮:১২ পিএম

ধ্বংসাত্মক কার্যক্রম পরিবহার করে জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদার

খালেদা জিয়া

চলমান সার্বিক এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিবহার করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় দেশবাসীকে উদ্দেশ্য করে তারেক জিয়া বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ পূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ন হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নিবেন না।

এর আগে পদত্যাগ করে বোনকে সঙ্গে নিয়ে বিকেলে দেশ ছেড়ে গেছেন শেখ হাসিনা। তার পদত্যাগের পরই জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

ওয়াকার-উজ-জামান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আমরা আমাদের ওপর আস্থা রাখুন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিয়ম গর্ভমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো। আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি। সোমবার রাতের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। 

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ঘরে ফিরে যান। সেনাবাহিনী ও পুলিশকে গোলাগুলি করবে না।  আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি আমরা আর কিছু পাবো না। সুতরাং দয়া করে আমরা সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে বিরত হন। প্রতিটা অন্যায়ের বিচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App