×

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেয়া দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলব তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না। পলিথিন সরাতে এ সরকার আসে নাই। পুলিশের পোশাক-লোগো চেঞ্জ হবে কি না, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কি না, সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সে রোডম্যাপ আমরা এখনও পাইনি।

বিজেপি চেয়ারম্যান বলেন, এ সরকার প্রথম যে ভুল করেছে, পরিবর্তনকে কেবল বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে। কিন্তু এটা ১৫/১৭ বছরের প্রতিফলন। যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে।

বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, এমন মানুষ সরকারে থাকা দরকার, যাদের মানুষের সঙ্গে কানেকটিভিটি আছে। আপনাদের রাজনৈতিক দলকে গুডবুকে নিয়েই কাজ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এ রাজনীতিবিদ বলেন, ‘আপনারা বলছেন, এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না। তাহলে নিজেরাই দল করুন। তাহলে বুঝবেন, রাজনীতি কী আর অ্যাকটিভিজম কী!’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App