×

রাজনীতি

শেখ হাসিনার জন্মদিন: নেতাকর্মীদের যে বার্তা দিলো আ.লীগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

শেখ হাসিনার জন্মদিন: নেতাকর্মীদের যে বার্তা দিলো আ.লীগ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের যে বার্তা দিলো আওয়ামী লীগ। ছবি: সংগৃহীত

আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

আরো পড়ুন: শেখ হাসিনার জন্য নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে দোয়া করালেন শামীম ওসমান

ফেসবুক পোস্টে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিরোধী, উগ্রবাদী দেশি-বিদেশি চক্রের #রক্তপাত-#সন্ত্রাস-#লুটতরাজের মাধ্যমে #দেশধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন। কিন্তু জাতির পিতা এবং বাঙালীর স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। শেখ হাসিনা এবং তার লাখ লাখ ভক্ত, অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ১৯৭১ এবং ১৯৭৫ সহ অতীতে বারবার হয়েছে ; ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি সফল হয়নি।

ফেসবুক পোস্টে আরো উল্লেখ করা হয়, সব #বিভ্রান্তি-#মিথ্যাচার-#ভীতি-সংবাদমাধ্যমের #কন্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম, শেখ হাসিনার মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য, লাখো কন্ঠে ধ্বনিত হবে-

“আমার সোনার বাংলা,

আমি তোমায় ভালোবাসি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App