×

রাজনীতি

৮ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫১ পিএম

৮ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

দীর্ঘ আট বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিমানবন্দর থেকে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক গুলশানের বাসায় যান।‌

ড. ওসমান ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তার নির্বাচনী এলাকায় (কিশোরগঞ্জ-৩ , করিমগঞ্জ ও তাড়াইল) যাওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর ওসমান ফারুক নিজ এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

আরো পড়ুন: শুক্রবার দেশে ফিরছেন মির্জা ফখরুল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App