×

রাজনীতি

বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম

বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন নিয়ে যা বললেন ভিপি নুর

বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভিপি নুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর) জানিয়েছেন, বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয় এখনই সিদ্ধান্ত নয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে ভিপি নুর এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি ৩০০ আসনেই প্রার্থী দেব। পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করব কিনা।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারকে যে বিষয়ে ফোকাস করতে বললেন মির্জা ফখরুল

তিনি আরো বলেন, আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি-দখলবাজি চালিয়ে সরকার পতনের পর বিএনপি সেভাবে চাঁদাবাজি-দখলবাজি ও কর্মসূচিতে বাধাদানের মতো ঘটনা ঘটিয়েছে। বিগত সময়ে আমার কর্মসূচিতে বাধা দেয়ার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির নেতাদের জানানোর পর তারা আমার নির্বাচনি এলাকায় সফরের সময় স্থানীয় নেতাদের সহযোগিতা করার জন্য চিঠি দেন। একই চিঠি নাগরিক ঐক্যর মান্না ভাইকেও দেয়া হয়েছিল।

ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া নিয়ে ভিপি নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগ সরাসরি গুলি, হামলা ও মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি দেশে থাকা উচিত না। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ছাত্রলীগের যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App