×

রাজনীতি

খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি আরবের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ সৌদি আরবের

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

সোমবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলে সাক্ষাৎকার। 

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। কবে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ যাবেন, সেটাও জানতে চান।

আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য উনাকে (খালেদা জিয়া) আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। 

সৌদি আরবের যুবরাজের পক্ষে থেকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App