×

রাজনীতি

শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম, যা জানা গেলো

পুরোনো ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম শীর্ষক শিরোনামে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভাইরাল হয়েছে। ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ১০ লাখ বারেরও অধিক দেখা হয়েছে। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৭৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি প্রায় ৩ হাজার বার শেয়ার করা হয়েছে। 

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, ভিডিওটি আসলে ভুয়া। 

রিউমর স্ক্যানার জানায়, এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের জনসমাগমের নয় বরং, এটি ২০২৩ সালে ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।  এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে New-age spirituality নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ জুলাই ‘rathayatra’ শীর্ষক শিরোনামে প্রকাশিত  একটি শর্টস খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।  উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Traveller Bhaiya Ji নামের একটি ইউটিউব চ্যানেলে ‘Rath Yatra Puri 2023 (Odisha) Drone View’ শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ২৩ জুন তারিখের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির পারিপার্শ্বিকতা পর্যবেক্ষণ করে আলোচিত ভিডিওটির সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে ২০২৩ সালের ২০ জুন থেকে অনুষ্ঠিত জগন্নাথ রথযাত্রা আয়োজনের। 

আরো পড়ুন: শেখ হাসিনা-রেহানা-জয়-টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে দুদক

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App