×

রাজনীতি

সংস্কারের পরে নির্বাচন– কোনো অর্থ বহন করে না : মঈন খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

সংস্কারের পরে নির্বাচন– কোনো অর্থ বহন করে না : মঈন খান

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বুধবার (১ জানুয়ারি) সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন– কোনো অর্থ বহন করে না। 

তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। সংস্কারের পরে নির্বাচন– কোনো অর্থ বহন করে না।

মঈন খান বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন।

স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল।

প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে বিভিন্ন ইউনিটের বহু নেতাকর্মী অংশ নেন এ কর্মসূচিতে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App