×

রাজনীতি

জামায়াত আমির

মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করা যায় না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম

মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করা যায় না

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করে বলেছেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান জেলে থাকলেও মুক্তিযুদ্ধে তার ইমেজ বড় একটি ফ্যাক্টর ছিলো। এটা কেউ অস্বীকার করলে, তা সত্যকে অস্বীকার করার শামিল হবে।

মওলানা ভাসানী প্রসঙ্গে তিনি বলেন, মওলানা ভাসানী বহুবার স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু তিনি বা তার দল মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিতে পারেনি।

আরো পড়ুন: একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল, জামায়াতকে রিজভী

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে শীঘ্রই জাতির সামনে বিস্তারিত বক্তব্য দেয়ার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একাত্তরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ছিলো একদিকে, অন্য দলগুলোর অবস্থান ছিলো অন্যদিকে। শুধু জামায়াত নয়, আরো অনেক দলই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়নি। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হলে, সেই স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছাবে কিনা তা নিশ্চিত নয়।

তিনি আরো উল্লেখ করে বলেন, বর্তমানে যেসব দল রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তাদের অতীতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App