×

রাজনীতি

নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম

নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফের

ছবি: ভোরের কাগজ

বিডিআর কল্যাণ পরিষদ, ঢাকা জেলার উদ্যোগে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ও কারাগারে আটক বিডিআরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদতে ২০০৯ সালে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আওয়ামী লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে, সেটা ছিল বিডিআর বিদ্রোহ। প্রকৃতপক্ষে সেটা বিডিআর বিদ্রোহ নয়, সেটা ছিল ভারতের মদতে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমরা স্পষ্ট বলছি, বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহাল করতে হবে। সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী ১৯ জানুয়ারি জামিন শুনানি রয়েছে, যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে, তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেয়া হয়, তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে । বিডিআর বিদ্রোহের সেই ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে বিতর্কিত ধারাটি রয়েছে, তা বাতিল করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App