×

রাজনীতি

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রবণতা থাকা সত্ত্বেও দেশে নতুন করে মূল্য বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। রোববার থেকে কার্যকর হওয়া নতুন জ্বালানি তেলের দাম নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই তার এই মন্তব্য আসে।

ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা অবস্থায় দেশে ‘দর সমন্বয়’-এর কথা বলে দাম বাড়ানো দুঃখজনক সিদ্ধান্ত।

তিনি আরও উল্লেখ করেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে।

এর আগে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সমন্বয় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

ডা. শফিকুর রহমান মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App