×

রাজনীতি

বিএনপি নেতা বুলু

‘জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস’

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:৫২ পিএম

‘জামায়াতে ইসলামী হলো আফিম, মাদকের চেয়েও ডেঞ্জারাস’

ছবি: ভোরের কাগজ

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, ‘জামায়াতে ইসলাম হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে, শুদ্ধ-অশুদ্ধ, ভুল, এরা এটাই মানে। অতএব মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলাম করে না।’

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুনসির হাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন, তরুণ শরীফ ওসমান হাদিকে যারা মেরেছেন, তার বিচার হওয়া উচিত, আমি তার বিচার দাবি করি। এরকম একটা তরুণ-টগবগে জাতীয়তাবাদী নেতা, তাকে মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শূকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন, মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারতো। আমাদের মাছের ও কৃষিকাজের অভাব হতো না, যোগাযোগ ব্যবস্থাও সমোন্নত থাকতো। আজকে আবার আমাদের নেতা তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত সতের বছরেও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্ম্যা চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

পদত্যাগের বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

পদত্যাগের বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

খুলনায় বাবা-মেয়ে হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App