×

রাজনীতি

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:১২ পিএম

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

ছবি: সংগৃহীত

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’ -এমন অভিযোগ করে  জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল জনগণ। আপনারা সেই রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেন, কিন্তু আবারও সেই বৈষম্যের সমাজ গড়ে তুলছেন।’

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের এক কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এই প্রশ্ন করেন তিনি।

যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেসব এলাকায় উন্নয়ন হবে কি না- এমন প্রশ্ন রেখে গোলাম পরওয়ার বলেন, ‘বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি উন্নয়ন হবে না?’

ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখা গণতন্ত্রের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সব বিষয়ে আমরা স্বাধীন থাকব। কোনো দেশের প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না।’ 

বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

বিদেশী পরাশক্তির নিয়ন্ত্রণ দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে

রাশিয়া ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App