×

রাজনীতি

মির্জা ফখরুল

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:০২ পিএম

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ

ছবি : সংগৃহীত

দেশকে সংকট ও ধ্বংসস্তূপের অবস্থা থেকে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন-এ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশ, গণতন্ত্র ও জনগণকে রক্ষার যে লড়াই হয়েছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা সফল হয়েছেন। তিনি দাবি করেন, জনগণের সমর্থনে দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। দেশের বিভিন্ন খাতে সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। এই পরিস্থিতি থেকে রাষ্ট্র, সরকার ও দলকে এগিয়ে নেওয়াই এখন বড় দায়িত্ব।

বিএনপি মহাসচিব বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলাই দলের মূল লক্ষ্য। তিনি দলের নেতাকর্মীদের সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং সরকারের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রুহুল কবির রিজভী আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ দিন বৃষ্টির আভাস

৯ দিন বৃষ্টির আভাস

বিপুল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

বিপুল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

বিমানের ধাক্কায় ‘পথচারী’ আহত

বিমানের ধাক্কায় ‘পথচারী’ আহত

৩ দিনে ঢাবির কুয়েত মৈত্রী হলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ

৩ দিনে ঢাবির কুয়েত মৈত্রী হলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App