×

রাজনীতি

দলীয় বিবেচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের তীব্র প্রতিবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

দলীয় বিবেচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের তীব্র প্রতিবাদ

ছবি : সংগৃহীত

দলীয় বিবেচনায় ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৫ মে) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগে যোগ্যতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য ও রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে এভাবে দলীয়করণের সংস্কৃতি চালু হওয়া উদ্বেগজনক।

বিবৃতিতে আরো বলা হয়, এর আগে ১৫ মার্চ জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তখন বলা হয়েছিল, নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং স্থানীয় সরকারব্যবস্থাকে দলীয়করণের অপচেষ্টা। বর্তমানে সেই প্রবণতা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বিস্তৃত হচ্ছে বলে অভিযোগ করা হয়।

গোলাম পরওয়ার বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র। সেখানে দলীয় বিবেচনায় প্রশাসনিক পদে নিয়োগ দিলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হতে পারে। অতীতে দলীয়করণের কারণে শিক্ষাব্যবস্থায় যে অস্থিরতা, সেশনজট ও সহিংসতা সৃষ্টি হয়েছিল, জনগণ সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না বলেও উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ছিল দেশে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা গণতন্ত্র, শিক্ষা ও রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও একাডেমিক যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাম্প্রতিক নিয়োগগুলো পুনর্বিবেচনা করে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানায় জামায়াতে ইসলামী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা

কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে বাবরের ফেরা নিয়ে আশাবাদী সরফরাজ

পাকিস্তানের সিরিজ বাঁচানোর টেস্টে বাবরের ফেরা নিয়ে আশাবাদী সরফরাজ

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App