×

রাজনীতি

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় অস্ত্রসদৃশ বস্তু হাতে এক তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের গেঞ্জি পরা এক তরুণ হামলার সময় পকেট থেকে অস্ত্রসদৃশ একটি বস্তু বের করেন। পরে পাশে থাকা আরেক ব্যক্তি তাকে থামালে তিনি সেটি আবার পকেটে রেখে দেন।

ওই তরুণের নাম আশিক মণ্ডল। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের বাসিন্দা এবং এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ এলাকায়। জুমার নামাজ শেষে নেতা-কর্মীদের নিয়ে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হন।

ঘটনার সময় আকাশি গেঞ্জি পরিহিত ১৫ থেকে ২০ জনকে সক্রিয় দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনায় ছাত্রদল অভিযোগ করেছে, অস্ত্রসদৃশ বস্তু হাতে দেখা যাওয়া আশিক একটি গুপ্ত সংগঠনের সদস্য এবং পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, “অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

তবে এনসিপি অভিযোগ অস্বীকার করেছে। দলটির ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ বলেন, আকাশি গেঞ্জি পরা তরুণরা এনসিপির স্বেচ্ছাসেবক ছিলেন। আশিকের হাতে আগ্নেয়াস্ত্র নয়, একটি ‘চায়না স্টিক’ ছিল, যা নিরাপত্তার জন্য রাখা হয়েছিল।

তিনি দাবি করেন, সেখানে কোনো অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা তরুণের পরিচয় মিললো

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

ভোটের আগেই যে ৬ পরিচালক পেল বিসিবি

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

জয়ে ট্রফি উদযাপন কিংসের রানার্সআপ আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগ জয়ে ট্রফি উদযাপন কিংসের রানার্সআপ আবাহনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App