×

রাজনীতি

‘হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে’

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

‘হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে’

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে ‘ফ্যাসিবাদী’ কোনো ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকরের দাবি জানান।

রোববার (২৮ জুন) দুপুরে জুড়ী উপজেলা ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া হলে তার বিরুদ্ধে এনসিপি কঠোর অবস্থান নেবে। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট বলেও তিনি মন্তব্য করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করছে। তিনি উপস্থিত জনসাধারণকে সীমান্ত এলাকায় সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে অবৈধ অনুপ্রবেশ রোধ করা যায়।

পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন, আমির হামজাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App