×

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতন অনিবার্য: রাশেদ প্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতন অনিবার্য: রাশেদ প্রধান

ছবি : সংগৃহীত

গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন অনিবার্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (২৫ জুলাই) সিলেটে আয়োজিত এক বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানানো হয়।

রাশেদ প্রধান বলেন, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে কেবল সংশোধনের পথে হাঁটছে, যা গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ঢাকায় ঘোষিত মহাসমাবেশের আগেই যদি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে জাগপার এই নেতা বলেন, মহাসমাবেশের আগেও যদি গণভোটের রায়ের প্রতিফলন না ঘটে, তাহলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান বলেন, তিনি দেশে ফিরলে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনরা জনগণের আদালতে তার বিচার চাওয়ার জন্য প্রস্তুত আছেন।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের একটি বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি শেখ হাসিনার ভারত অবস্থান নিয়েও মন্তব্য করেন।

সমাবেশে ভারতের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন রাশেদ প্রধান। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) অভিযোগ প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

উপকূলের দিকে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, আঘাতের সম্ভাব্য স্থান

উপকূলের দিকে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, আঘাতের সম্ভাব্য স্থান

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App