×

রাজনীতি

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত কয়েকজন শিক্ষার্থী চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে তাদের ওপর আবারও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ছাত্রদলের নেতাকর্মীদের দিকে। এ ঘটনায় হাসপাতালের ভেতর ও বাইরে জকসুর নেতা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাধারণ রোগী এবং তাদের স্বজনসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়ার পর তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের অভিযোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

হামলার সময় হাসপাতালের ভেতর ও বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটে। এতে পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজনও আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে সেই পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে নতুন করে হামলার অভিযোগ ওঠে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App