×

রাজনীতি

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

কেউ অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

কেউ অকারণে তাকে গালি দিলে তাতে তিনি বিচলিত হন না, বরং এর মাধ্যমে তার কিছু গুনাহ মাফ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’।

ডা. শফিকুর রহমান বলেন, সবাইকে সম্মান করা উচিত। কেউ তাকে অযথা গালি দিলেও তিনি এতে কষ্ট পান না। বরং যে বিষয়ে তাকে গালি দেওয়া হচ্ছে, তার সঙ্গে তিনি সম্পৃক্ত না থাকলে সেই গালির কারণে তার কিছু গুনাহ মাফ হতে পারে বলে মনে করেন তিনি।

ইসলাম সম্পর্কে সমাজে নানা ধরনের নেতিবাচক ধারণা ছড়ানো হচ্ছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে চুরির অপরাধে মানুষের হাত কেটে দেওয়া হবে- এমন ধারণাও প্রচার করা হয়। এসব ভুল ধারণা দূর করার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, সে বিষয়ে যদি আমি সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। হাসিমুখে আমি তা গ্রহণ করে নেব। বরং এতে আমার উপকারই হবে।’

সমাজে মানুষের সম্মান, জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, অনেকেই তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তবে দায়িত্বশীলদের পক্ষ থেকে কাউকে ব্যক্তিগতভাবে সমালোচনা করা হয় না।

মতপার্থক্য থাকতেই পারে উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমতের কারণে কাউকে আপনজন হিসেবে অস্বীকার করা উচিত নয়। কোনো ভাই গালি দিলেও পাল্টা গালি দেওয়া যাবে না। বরং সবাইকে ধৈর্য বাড়াতে হবে। কারও বক্তব্যে যুক্তি থাকলে তা গ্রহণ করতে হবে, আর যুক্তি না থাকলেও তার সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে।

এ সময় উসকানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্যও সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

এর আগে মিরপুর রোডে সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর সংস্কারের প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

বিশ্ববাজারে তেলের দামে ধস, জেনে নিন লিটার কত টাকা

বিশ্ববাজারে তেলের দামে ধস, জেনে নিন লিটার কত টাকা

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App