×

রাজনীতি

অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিক কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের কারণ ব্যাখ্যা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই তাদের দৃষ্টিতে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে এই পদে প্রার্থী করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে সর্বোত্তম ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত যেন জাতির কল্যাণে কাজে লাগে, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। জাতির স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও জানান জামায়াত আমির।

গণতন্ত্রের বিকাশের বিষয়টি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখার দায়িত্ববোধ থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, রাজনীতির প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন। এতে গণতন্ত্রের গতি ফিরে আসার পাশাপাশি এর সুস্থ পরিবেশও তৈরি হবে।

এদিকে ১১ দলীয় ঐক্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তিনি পুরো জাতি, ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ এবং দলের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না। জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং জনগণের স্বার্থ রক্ষায় সবসময় তাদের পাশে থাকাই মূল লক্ষ্য। সেই মানসিকতা থেকেই ১১ দলীয় ঐক্যের নেতারা একত্রিত হয়েছেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে তার নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে প্রস্তাব করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।

নিজের যোগ্যতা প্রসঙ্গে অলি আহমদ বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি পরীক্ষিত। তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। সুশৃঙ্খলভাবে জীবনযাপন করেছেন বলেই ১১ দলীয় ঐক্যের নেতারা সর্বসম্মতভাবে তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন ও মনোনয়ন দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App