×

রাজনীতি

আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

আটক ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে রাজধানীর মহাখালী থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া ও আশিকুল ইসলাম এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম ও মনির হোসেন।

বনানী থানার পরিদর্শক মো. মেহেদী হাসান জানান, দুপুর দেড়টার দিকে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এ সময় স্থানীয়রা একজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ আরও তিনজনকে আটক করে বলে জানান তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযানে ঘটনাস্থল থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের আলামতও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের অনেকে গ্রেপ্তার হন।

আন্দোলন দমনে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার চলছে। এসব বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App