×

রাজনীতি

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে খালেদা জিয়াকে মূল কারিগর হিসেবে উল্লেখ করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন: ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক যুবক

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও আত্মিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলের আগে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া ছিলেন একজন অকুতোভয় গণতান্ত্রিক নেতা। তিনি সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার জন্মদিন বাংলাদেশের ইতিহাস ও দেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

তিনি বলেন, আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

ফখরুল বলেন, দীর্ঘদিনের সংগ্রাম, কোনো বিষয়ে আপস না করা, দলকে ঐক্যবদ্ধ রাখা এবং নেতাকর্মীদের আত্মত্যাগের মূল্যায়নের মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন। বিএনপি আজ যে একটি গণতান্ত্রিক গণদলে পরিণত হয়েছে, এর মূল কারিগর দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

তিনি আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ ও অনুপ্রেরণা দলের নেতাকর্মীদের সবসময় পথ দেখায়। তার জন্মদিনে বিএনপির নেতাকর্মীদের শপথ নিতে হবে- দলকে আরও শক্তিশালী ও গণতান্ত্রিক সংগঠনে পরিণত করে দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া যে ‘ভিশন ২০৩০’ ও রাজনৈতিক আদর্শের পথ দেখিয়ে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিএনপি ভবিষ্যতে কাজ করে যাবে।

আরও পড়ুন: মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া ও মাগফিরাত কামনা করেন।

এর আগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার নেতা

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার নেতা

পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

৫৮২ টনের চুম্বকে ‘কৃত্রিম সূর্য’ বানানোর পথে চীন

৫৮২ টনের চুম্বকে ‘কৃত্রিম সূর্য’ বানানোর পথে চীন

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App