×

রাজনীতি

নাহিদ ইসলাম

‘প্রাথমিক শিক্ষক নিয়োগে তারেক রহমানের সরকার চূড়ান্ত প্রহসন করেছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

‘প্রাথমিক শিক্ষক নিয়োগে তারেক রহমানের সরকার চূড়ান্ত প্রহসন করেছে’

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

শিক্ষিত বেকারদের শেষ আশ্রয়স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রহসনের নজির স্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। গোয়েন্দা ভেরিফিকেশনের নামে প্রায় এক হাজার মেধাবী তরুণকে নিয়োগবঞ্চিত করার অভিযোগ তুলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, লিখিতসহ নিয়োগের প্রতিটি ধাপে মেধার প্রমাণ দেওয়ার পরও দীর্ঘ আট মাস ধরে ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানি চালানো হয়েছে। শেষ পর্যন্ত ওই তরুণদের নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার মুখে ঠেলে দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুন: গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

বাদ পড়া প্রার্থীদের বেশিরভাগের বিরুদ্ধেই থানায় কোনো ফৌজদারি মামলা, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক সম্পৃক্ততার কোনো রেকর্ড নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া না মেনেই তাদের বাদ দেওয়া হয়েছে।

মেধা ও যোগ্যতা প্রমাণের পরও অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি বঞ্চিত করার এই প্রক্রিয়াকে কেবল তরুণদের প্রতি অবিচার নয়, বরং রাষ্ট্রের নিয়োগ ব্যবস্থার জন্য প্রশ্নবিদ্ধ বলে আখ্যায়িত করেন এনসিপির এই আহ্বায়ক।

যেকোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগহীন নিরপরাধ প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি ভেরিফিকেশনের মানদণ্ড ও বাদ দেওয়ার পুরো প্রক্রিয়া জনসমক্ষে স্পষ্ট করার জোর দাবি জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App