×

রাজনীতি

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

সাদিক কায়েম ও বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলছেন আখতারুজ্জামান। ছবি: কোলাজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামীতে যোগদানকারী অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে দেওয়া ওই পোস্টে সাদিক কায়েম সরকারের সমালোচনা করে বলেন, হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করলে উল্টো মামলা খাওয়ার সংস্কৃতি অনভিপ্রেত। তিনি বিমানবন্দরে লাগেজ চুরিসহ অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, পার্শ্ববর্তী দেশগুলো আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ট্রানজিট থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করলেও আমাদের বিমানবন্দরগুলোর ব্যবস্থাপনা এখনো সে মানে পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন: চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিবাদ প্রসঙ্গে তিনি লেখেন, তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং বিমানবন্দরে হয়রানির শিকার অসংখ্য যাত্রীর কণ্ঠস্বর হয়েই ট্রলি ব্যবস্থাপনা ও সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিবাদ করেছিলেন। যাত্রীদের ভোগান্তি দূর না করে উল্টো রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ও ডিউটি অফিসার জেসমিন আক্তার পপি জানান, বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় বিমানবন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

বিমানবন্দরের ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App