×

অর্থ শিল্প বাণিজ্য

সামিট এবং জেরা সমঝোতা : দুই বিলিয়ন ডলারের জ¦ালানি সরবরাহ করবে

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামিট এবং জেরা সমঝোতা : দুই বিলিয়ন ডলারের জ¦ালানি সরবরাহ করবে
কাগজ প্রতিবেদক : সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের অধীনে সামিট করপোরেশন এবং জেরার অধীনে জেরা-এশিয়া, মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জেট্রো চেয়ারম্যান নোরিহিকো ইশিগুরোসহ সামিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও সামিট করপোরেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক ফয়সাল খান। তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে জেরা-এশিয়ার সিইও তোসিরো কুদামা এবং সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সিইও এবং এমডি আয়েশা আজিজ খান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দুই বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের এই সমঝোতায় অন্তর্ভুক্ত আছে একত্রে সুলভ মূল্যে, নির্ভরযোগ্য ও দীর্ঘ-মেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য জ¦ালানি সরবরাহসহ উপকূলে ও সমুদ্রতীর দূরবর্তীতে সংরক্ষণাগার ও পুনরায় গ্যাসীকরণ অবকাঠামো উন্নয়ন। জেরা-এশিয়ার সিইও তোসিরো কুদামা বলেন, বাংলাদেশের নির্ভরযোগ্য জ¦ালানি সরবরাহের লক্ষ্য অর্জনে জেরা সহায়তা করতে আগ্রহী এবং সেই উদ্দেশ্য সামিটের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে পেরে আমরা আনন্দিত। জ্বালানি সরবরাহের উদ্দেশ্য অর্জনে, এই সমঝোতা একটি উল্লেযোগ্য প্রথম ধাপ। জেরা সামিটকে সঙ্গে নিয়ে বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য জ¦ালানি সরবরাহ অবকাঠামো উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। সামিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, একটি দেশের জ¦ালানি ব্যায়কেই এখন তার সমবৃদ্ধির মাপকাঠি হিসেবে গণ্য করা হয়। উচ্চ সুদের হার, বিঘিœত সরবরাহ ব্যবস্থাপনা আর (জ¦ালানি) বাজারের অস্থিরতার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সামিট, জেরাকে সঙ্গে নিয়ে এলএনজির প্রয়োজনীয় সংরক্ষণ ও সরবরাহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে একটি সমাধানের প্রস্তাব করছে। বাংলাদেশ যখন এগিয়ে চলছে ২০২৬ সালের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের দিকে, সেই সময় বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতার সম্মুখীন বাংলাদেশ। সামিট এবং জেরার এই যৌথ উদ্যোগ বিকল্প জ¦ালানি সরবরাহ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের জ¦ালানি আমদানি ব্যয় কমাতে সহায়ক ভূমিকা রাখতে চায়। এই প্রকল্প বাস্তবায়ন আইএমএফ-এর আরএসএফ তহবিলের পরিকল্পনার সঙ্গে মিল রেখে, তুলনামূলক বেশি আমদানির কারণে যে বৈদেশিক মুদ্রা বিনিময়ে ভারসাম্যহীনতা আছে, তা কমাতে সাহায্য করবে। জেরা গ্রুপ : জেরা একটি বৈশ্বিক জ¦ালানি কোম্পানি যার প্রধান দক্ষতা হলো জ¦ালানি সরবরাহ ব্যবস্থাপনার পুরোটা জুড়ে কাজ করবার সক্ষমতা এবং যার ব্যাপ্তি এলএনজি ও অন্যান্য জ্বালানি প্রকল্পে অংশগ্রহণ, (জ¦ালানি) পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদন। সামিট গ্রুপ : সামিট গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান। পাশাপাশি গ্রুপটি বাংলাদেশের বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি)। সামিট জাতীয় গ্রিডে প্রায় ২ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং বাংলাদেশের দ্বিতীয় ফ্লোটিং স্টোরেজ এন্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)-এর মালিকানা ও পরিচালনার দায়িত্বে আছে, যা দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি পুনরায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করতে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্র আন্দোলনে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার অবসান ঘটল যেভাবে

ছাত্র আন্দোলনে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার অবসান ঘটল যেভাবে

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৩ নম্বর সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৩ নম্বর সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App