×

অর্থ শিল্প বাণিজ্য

দেশে প্রথম অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

Icon

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেনমার্কের ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ প্রস্তাব, বাংলাদেশের প্রথম ৫০০ মেগাওয়াটের ইউটিলিটি স্কেলের বায়ুবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রথম ধাপের উন্নয়নের জন্য প্রস্তাবিত এলাকা ৩ বছরের জন্য অনুমোদন দিয়েছে সরকার। ২০২৩-এর জুলাইয়ে ডেনমার্কের কোপেহেগেন ইনফ্রাস্টাকচার পার্টনারস (সিআইপি) ও কোপেনহেগেন অফশোর পার্টনারস (সিওপি) এবং বাংলাদেশের সামিট গ্রুপ এ বিনিয়োগ (এফডিআই) প্রস্তাবনা দাখিল করে। প্রস্তাবিত প্রকল্পটি কক্সবাজার জেলায় সমুদ্রতীর দূরবর্তী স্থানে (অফশোর) স্থাপিত হবে। প্রকল্প চালু হলে ৫০০ মেগাওয়াটের (ইনস্টলড) উৎপাদিত বায়ুবিদ্যুৎ অফশোর সাবস্টেশনের মাধ্যমে প্রথমে জাতীয় গ্রিড ও পরে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন মেটাবে। এ অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পটি বাংলাদেশের উপকূলবর্তী সম্পদ ও ‘নীল অর্থনীতি’ ব্যবহারের বড় সুযোগ। বিনিয়োগ প্রস্তাবটি এমন সময়ে এসেছে যখন বাংলাদেশ ক্লিন এনার্জি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রæতিবদ্ধ। জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন আমদানিকৃত জীবাশ্ম জ¦ালানির ওপর নির্ভরশীল। তবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যুৎ উৎপাদন এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। তাই দেশে দ্রুত ইউটিলিটি স্কেলের নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে জলবায়ুসহিষ্ণু প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এতে দেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বাড়বে এবং ২০৪১ সালের মধ্যে দেশে অতিদারিদ্র্য দূর হবে। এ ব্যাপারে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনোমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) গবেষণালব্ধ অনুমান বলছে, দেশের এ সবুজ রূপান্তরের জন্য বার্ষিক ১ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রয়োজন। সামিট, সিআইপি ও সিওপির শত কোটি ডলারের প্রকল্প প্রস্তাবটি বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি জলবায়ু সমৃদ্ধিশীল ভবিষ্যতের ক্ষেত্রে টেকসই ভূমিকা রাখবে। বাস্তবায়িত হলে এটিই হবে দেশে প্রথম অফশোর উইন্ড এনার্জি প্রকল্প, যা প্রযুক্তি সক্ষমতা তৈরির মাধ্যমে নতুন শিল্প খাতের উন্মোচন। প্রাথমিক নিরীক্ষা অনুযায়ী, প্রকল্পটির নির্মাণকাজের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো চাকরির সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পটির প্রথম ৩০ বছরের পরিচালনাকালে উচ্চতর দক্ষ পদে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৩ নম্বর সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৩ নম্বর সংকেত

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

‘বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে’

‘বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App