×

খবর

মিডিয়া ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য : দেশের অর্থনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে

Icon

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অর্থনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে। আমরা ধারণা করেছিলাম ২০২৪ সালের নির্বাচন ২০১৮ কিংবা ২০১৪ এর মতো হবে না। আমরা ভেবেছিলাম একটি জাতীয় ঐক্য গড়ে উঠবে; কিন্তু যা ভেবেছিলাম তা তো হলো না।’ গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশ আয়োজিত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে ড. দেবপ্রিয় এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ইশতেহারের বিষয়গুলো আসে জনগণের কাছে। আগের ইশতেহার কেন্দ্র করে যে মূল্যায়ন করার কথা ছিল সেটা হয়নি। আগামীতে যে প্রতিশ্রæতি দিলেন, সেটাও মূল্যায়ন করা গেল না। তিনি বলেন, একটি রাজনৈতিক শূন্যতার মাঝে নির্বাচনী ইশতেহার এসেছে। যা নিয়ে কারো আগ্রহ নেই। তিনি আরো বলেন, ইতিহাস বলে, যদি প্রথাগত গণতান্ত্রিক প্রক্রিয়ার ত্রæটি ঘটে, তবে সেখানে নাগরিকের ভূমিকা আরো বেশি গুরুত্ব নিয়ে সামনে আসে। তখন বৈষম্য বাড়ে। এ অর্থনীতিবিদ বলেন, নির্বাচন আসবে যাবে, কিন্তু যদি নির্বাচন মানুষের কল্যাণে না হয়- সে নির্বাচন জনগণের উপকারে আসবে না। এই মুহূর্তে দেশের অর্থনীতির অবস্থা যেখানে যাচ্ছে, সেখানে সামনের অর্থনীতি কীভাবে মোকাবিলা করবেন? আগামী দিনে প্রথাগত গণতান্ত্রিক ব্যবস্থা যদি ভঙ্গ হয়, তবে সবাইকে ভুগতে হবে। ইতিহাসের কাছে নাগরিকদের দায় আরো বেড়ে গেল। দেবপ্রিয় বলেন, আমার দেশের সমস্যা আমাকেই সমাধান করতে হবে। অন্য কেউ এসে সমাধান করে যাবে, সেটার আশায় বসে থাকাও বোকামি। দেশে নির্বাচন হচ্ছে না, বিশেষ নির্বাচনী প্রচারণা হচ্ছে। ড. দেবপ্রিয় আরো বলেন, নির্বাচন যারা করছেন তাদের সম্পদ গাণিতিকহারে বাড়ছে। রাজনৈতিক দলের ইশতেহার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, আমরা যদি নিশ্চুপ থাকি, তাহলে আটলান্টিকের ওপার থেকে কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আমাদের এক-তৃতীয়াংশই তরুণ। তারা যদি ভূমিকা না রাখে তাহলে কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। ড. দেবপ্রিয় বলেন, নির্বাচনী ইশতেহারে আগামী দিনের যে প্রতিশ্রæতি দেয়া হয়েছে তার কোনো পর্যালোচনাই এবার হলো না। যে কারণে রাজনৈতিক দলগুলো জনগণের কাছেই পৌঁছাল না। এতে গণতন্ত্রের বড় ধরনের শূন্যতা তৈরি হলো। ইশতেহারটা একটা রাজনৈতিক শূন্যতার মধ্যে দিয়ে এসেছে। ফলে সরকার, রাজনীতি ও দেশের মানুষ বঞ্চিত হয়েছে। আমাদের মনে রাখতে হবে, জবাবদিহি না থাকলে বৈষম্য বাড়ে। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক বলেন, এ ধরনের নির্বাচন এর আগেও দেখেছি। ১৯৮৮ ও ১৯৯৬ সালে দেখেছি। নির্বাচন যদি বহু মানুষের আকাক্সক্ষার বাস্তবায়ন না হয়, তাহলে এর ফলাফলও টিকিয়ে রাখা কঠিন। আগামী দিনে অর্থনীতি যেভাবে জটিল থেকে জটিলতর হচ্ছে, মূল্যস্ফীতি আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে এই উৎকণ্ঠা সবার মাঝে। এই নির্বাচনকে ‘বিশেষ নির্বাচনি তৎপরতা’ উল্লেখ করে ড. দেবপ্রিয় বলেন, এটাকে সাধারণভাবে আমরা নির্বাচন বলছি। আমি বলি, এটি একটি বিশেষ নির্বাচনী তৎপরতা। ড. দেবপ্রিয় বলেন, যে যতবার নির্বাচিত হয়েছে, গাণিতিক হারে তার সম্পদ তত বেড়েছে। অনেকেরই দেখা গেছে, সম্পদের পরিমাণ ৫০০ গুণ বেড়েছে। এনবিআর কি কখনো সেই খোঁজ নিয়েছে? তিনি আরো বলেন, ‘প্রার্থীদের সম্পর্কে আমরা জানতে পারি হলফনামার মাধ্যমে। সেখানে যে সম্পদ ও ট্যাক্সের বিবরণ দেয়া হয়েছে, সেগুলোর কখনো তুলনামূলক বিশ্লেষণ হয়? যদি তাই হয়, তাহলে অনেকেরই দেখেছি আয় ৫০০ গুণ পর্যন্ত বাড়ল। তাহলে তিনি কি সে হারে কর দিয়েছেন? আমি মনে করি, আগামী দিনে এটা খুঁজে বের করা এনবিআরের জন্য একটা বড় চ্যালেঞ্জ।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচনের নামে যেটা হচ্ছে, সেটাকে কী নামে অভিহিত করি, সত্যিই জানি না। প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, যদিও সাজানো। পরিস্কারভাবে সাজানো। এটা অস্বীকার করছে না কর্তৃপক্ষ। মানুষ ভোট দিতে না গেলে নজরদারির আওতায় পড়বে, সেই ভয়েই ভোটারের অংশগ্রহণ হবে কিছুটা।’ মিডিয়া ব্রিফিংয়ে প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী জাকির হোসেন, উন্নয়ন কর্মী ও জেন্ডার বিশ্লেষক এম বি আখতার এবং ঢাকা বিবিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে  যা দেখবেন আজ

ইংল্যান্ডের ম্যাচসহ টিভিতে যা দেখবেন আজ

কক্সবাজার উপকূলে ২ দিনে ৫ মরদেহ উদ্ধার

কক্সবাজার উপকূলে ২ দিনে ৫ মরদেহ উদ্ধার

দুপুর ১ টার মধ্যে ১৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

দুপুর ১ টার মধ্যে ১৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

নাটকীয় জয়ে ফ্রান্সের মুখোমুখি স্পেন! বেলজিয়ামের বিদায়

নাটকীয় জয়ে ফ্রান্সের মুখোমুখি স্পেন! বেলজিয়ামের বিদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App